মালদা

লক্ষাধিক টাকার জালনোট সহ গ্রেফতার দুই যুবক

আবার নতুন দুই হাজার টাকার জালনোট উদ্ধার হল মালদার কালিয়াচক থেকে। দুই লক্ষ টাকার জালনোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার ধৃতদের ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয় বলে জানা গেছে। পুলিশ সুত্রে খবর, ধৃতদের নাম সঞ্জু সাহা এবং ছবি লাল মণ্ডল। শনিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে পি.টি.এস মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুই লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ছিল ১০০ টি দুই হাজার টাকার নোট। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।